ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ৬ ঘণ্টার অভিযানে আটক ৩৫১, মুচলেকায় মুক্তি ২১৯ জনের ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো ই–রিকশা কোথায় চলবে, কোথায় নিষেধ, কত গতিতে চলতে পারবে—নতুন বিধিমালা কী বলছে টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে নেতানিয়াহুর সাফল্যে আশা দেখছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের

মাদারগঞ্জে যমুনায় নিখোঁজের ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

মাদারগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনা নদীতে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৩ ঘণ্টা পর (৮) বছর বয়সী শিশু আরিফের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ (শুক্রবার) দুপুরে তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

নিহত আরিফ মাদারগঞ্জ উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের হাট মাগুরা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুইটার দিকে আরিফ তার মামার সাথে বাড়ির পাশের মরিচ ক্ষেতে পানি দিতে যায়। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা প্রথমে আশেপাশের ভুট্টার ক্ষেতসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সেখানে কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে নদীতে তল্লাশি চালানো হয়। পরিবারের পক্ষ থেকে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ার পর রাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে নদী থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়নের হাট মাগুরা সীমান্তবর্তী পূর্ব ধারা বর্ষা এলাকায় ঘটেছে। ভৌগোলিকভাবে এলাকাটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার অন্তর্ভুক্ত হলেও মাদারগঞ্জ সীমান্ত সংলগ্ন হওয়ায় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার সিদ্দিকুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত কাজ শুরু করেন এবং নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানান, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে আহাজারি থামছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাদারগঞ্জে যমুনায় নিখোঁজের ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬