ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ৬ ঘণ্টার অভিযানে আটক ৩৫১, মুচলেকায় মুক্তি ২১৯ জনের ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো ই–রিকশা কোথায় চলবে, কোথায় নিষেধ, কত গতিতে চলতে পারবে—নতুন বিধিমালা কী বলছে টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে নেতানিয়াহুর সাফল্যে আশা দেখছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের

ধানের শীষের জয় হলে ১৩ ফেব্রুয়ারি থেকে হবে জনগণের দিন : তারেক রহমান

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দাড়িয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ যেন আাগামী নির্বাচন বানচাল করতে না পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষের জয় হলে ১৩ ফেব্রুয়ারি থেকে হবে জনগণের দিন।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে বিএনপির বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহীর সঙ্গে আত্মিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তারেক রহমান আর বলেন, ২২ বছর আগে কয়েক দফা রাজশাহী এসেছিলাম। তিনি বলেন, রাজশাহী নিয়ে কথা বললে সবার আগে ভেসে আসে পদ্মা নদীর নাম। সেই পদ্মা নদীতে পানি নেই। রাজশাহীর আরেকটি নাম শিক্ষানগরী। এখানে অনেক শিক্ষিত ও উচ্চ শিক্ষিত মানুষ রয়েছেন, কিন্তু কর্মসংস্থানের অভাবে ঘরে বসে আছেন। এই রাজশাহীতে আইটি পার্ক হয়েছে কিন্তু কোন কাজ নেই।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে, পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। আইটি পার্ক সচল করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পে বিগত ১৬ বছর তেমন কাজ হয়নি। বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বরেন্দ্র প্রকল্পের এখন যায় যায় অবস্থা। তিনি বলেন, বরেন্দ্র প্রকল্প চালু করা হবে, খাল খনন করা হবে।

তিনি বলেন, কৃষির জন্য পরিকল্পনা নতুন করে চালু করা হবে। এতে কৃষকরা সুবিধা পাবে। কৃষকরা উৎপাদিত পণ্য সংরক্ষণ করতে পারবে। এ অঞ্চলে আম সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করতে চাই উল্লেখ করে তারেক রহমান আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা সুদসহ কৃষিঋন মওকুপ করা হবে। মায়েদের স্বাবলম্বি করতে ফ্যমিলি কার্ড প্রদান করা হবে। দলমত নির্বিশেষে সবাই ফ্যামিলি কার্ড পবেন। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মানের পরিকল্পার কথাও তুলে ধরেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ধানের শীষের জয় হলে ১৩ ফেব্রুয়ারি থেকে হবে জনগণের দিন : তারেক রহমান

আপডেট সময় : ০৪:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬