ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি প্রেম, ইল্যুশন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ, তবে বিক্ষোভ শেষ হচ্ছে না হাতীবান্ধা সীমান্তে আলো জ্বেলে, ড্রোন দিয়ে রাতভর তল্লাশি, সেই ‘বাঘ’ কি পাওয়া গেল পিএইচপির নিরাপত্তাত্রুটি সমাধানের নেপথ্যের নায়ক কে এই অন্দ্রেজ সুরি একটি আঙুল তুলে মুনতাহা বলল, ‘আমার বাবা স্কাই হয়ে গেছে’ এআইয়ের জন্য আমরা কি ভাবতে ভুলে যাচ্ছি গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে জহুরুল প্রধান নামের এক বৃদ্ধকে হত্যার মামলায় প্রধান আসামি ছানোয়ার হোসেন আকন্দকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত ছানোয়ার হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার চক মাকড়া গ্রামের মৃত সাইদুল ইসলাম আকন্দের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে নিহত জহুরুল প্রধানের পরিবারের সঙ্গে ছানোয়ারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়। গত ৭ অক্টোবর সকালে ছানোয়ারের পরিবারের লোকজন জহুরুলের জমিতে মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করেন। জহুরুল এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ৮ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এর ধারাবাহিকতায় রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে সাঘাটা উপজেলার থৈকোড়ের পাড়া গ্রামের বাবু মাস্টারের বাড়িতে অভিযান চালিয়ে ছানোয়ারকে গ্রেফতার করে সিপিসি-৩, এসআরবি-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল।

এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, ‘গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০২:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬