ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালি সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী ‘মাইরা ফেলার মতো কাজ তো করি নাই’: গুলির ঘটনায় আসিফ আকবর সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ভাঙচুর চূড়ান্ত পর্বের টিকিট কাটল কৃষ্ণা-মাছুরার দল জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ২০ নভেম্বর সংসারে সচ্ছলতা আনতে কিস্তিতে অটোরিকশা কেনেন আবদুল, কুপিয়ে হত্যা করে নিয়ে গেল দুর্বৃত্তরা স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: জামায়াতের আমির খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?

স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: জামায়াতের আমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না। আগে থেকে জনগণকে ভয় দেখানো হচ্ছে। এ রকম ভয়ভীতি ও দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।

আজ শনিবার বেলা ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির এ কথা বলেন। সাংগঠনিক সফরে অংশ নিতে তিনি মৌলভীবাজার আসেন।

.

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘স্থানীয় নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) আমরা চাইব। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই। আমরা চাই, জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সে–ই ক্ষমতায় যাবে।’

সরকারে বিরুদ্ধে আন্দোলন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘দেশে একটার পর একটা অঘটন ঘটতে থাকবে আর আমরা চুপ করে বসে থাকব—ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন? সরকারের অপকর্ম, অন্যায়–অপরাধের দায় আমরা নেব না।’

.

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের কেউ অন্যায় করলেও আমরা ছাড় দিইনি। আমরা নীতির প্রশ্নে কাউকে বড় করে দেখব না, নীতিকে বড় করে দেখব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ কোনো দলের নয়। দল বিপদে পড়লে এরা আগে পালায়।’

এ সময় জামায়াতের আমির বলেন, ‘আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। তার প্রথম কাজ হচ্ছে নিজের মন্ত্রণালয় দেখাশোনা করা। না তিনি মাদক নিয়ন্ত্রণ করলেন, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন; না তিনি সমাজে শৃঙ্খলা ফেরাতে পারলেন। রাষ্ট্রের আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই।’

.

কোনো দুর্ঘটনা ছাড়াই দুর্গাপূজা শেষ হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘দু–তিন দিন আগে দুর্গাপূজা শেষ হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ দেশে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল এ ব্যাপারে সতর্ক ছিল। দেশ আমাদের সবার। এখানে মানুষ তার পছন্দমতো ধর্মীয় আচার-অনুষ্ঠান করবে। এতে অন্য কারও বাধা দেওয়া উচিত নয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: জামায়াতের আমির

আপডেট সময় : ০৭:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬