ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবা-মেয়েকে বাড়ির আঙিনায় দাফন, মৃত্যুর খবর জানানো হয়নি আহত স্ত্রী–ছেলেকে সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে সাবেক চেয়ারম্যানের আর্থিক সহায়তা সরকারি দপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এক লাখ নিয়োগ আটকে গেল, কী বলছে অর্থ বিভাগ থ্রিডি বায়োপ্রিন্টিংয়ে যেভাবে কৃত্রিম টিস্যু হয় সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কনস্যুলেটের চিঠিতে কী আছে কুকুরের ডাকাডাকি শুনে ঘর থেকে বের হন ছাত্রদল নেতার ভাই, ফাঁকা গুলি ছুড়ে অপহরণ মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য আলো যখন মস্তিষ্কের নিয়ন্ত্রক: গল্পের শুরু একটি সবুজ শৈবাল থেকে ‘মুখ দেখাতে পারছি না’, যাচাইয়ে বাদ পড়ে তাঁদের দুঃসহ জীবন চীন কেন বিপুল পরিমাণে সোনা কিনছে? কাহিনী কী?

ঘাস কাটা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষ থামাতে গিয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার (৪৮) মাথায় ইটের আঘাতে আহত হন।

.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে বড্ডাপাড়া এলাকার আলমগীর হোসেন একটি জমিতে গরুর ঘাস কাটতে যান। এ সময় তাঁর সঙ্গে একই গ্রামের ফারুক মিয়া ও হুমায়ুন মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গতকাল সন্ধ্যার পর বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় লোকজন উভয় পক্ষের লোকজনকে নিয়ে সালিসে বসেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।

.

রাতে দেড় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

রাত আটটার পর সরাইল থানার পুলিশ পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়। আহত ব্যক্তিদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ঘাস কাটা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

আপডেট সময় : ০৯:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬