ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বড় হয়ে ডাক্তার হতে চায় আনিসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইচ্ছা থাকলে যে দারিদ্র্যও স্বপ্নকে আটকাতে পারে না, তারই এক উজ্জ্বল উদাহরণ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোসা. আনিসা খাতুন। গ্রামের অতি সাধারণ ও দরিদ্র পরিবারের মেয়ে হয়েও তার চোখে এখন মানুষের সেবা করার বড় স্বপ্ন। গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আনিসা। তার বাবা মো. শাহজাহান একজন কৃষক এবং মা মোছা. উম্মেতুন নেসা গৃহিণী। অভাবের সংসারে থেকেও পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ সকলের নজর কেড়েছে।

আনিসা জানায়, আমাদের গ্রামে ভালো ডাক্তার নেই। অসুস্থ হলে মানুষকে অনেক দূরে যেতে হয়। গত কয়েক বছর আগে আমার দাদি বিনা চিকিৎসায় খুব কষ্ট পেয়েছেন। তখন থেকেই আমি ভেবেছি, বড় হয়ে আমি ডাক্তার হব, যাতে আমার গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।

তার এই মানবিক চিন্তা শিক্ষকদেরও মুগ্ধ করেছে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হওয়ায় বিজ্ঞান বিষয় তার সবচেয়ে প্রিয়। বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, আনিসা খুবই শান্ত, ভদ্র ও মেধাবী। তার এই সেবা করার মানসিকতাকে আমরা সাধুবাদ জানাই। দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় উচ্চশিক্ষার পথ তার জন্য সহজ নয়। ডাক্তার পড়তে হলে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ভালো ফলাফল করতে হবে এবং আর্থিক সংকট তার বড় বাধা। তবুও সে হাল ছাড়তে নারাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বড় হয়ে ডাক্তার হতে চায় আনিসা

আপডেট সময় : ০৬:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬