
ইচ্ছা থাকলে যে দারিদ্র্যও স্বপ্নকে আটকাতে পারে না, তারই এক উজ্জ্বল উদাহরণ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোসা. আনিসা খাতুন। গ্রামের অতি সাধারণ ও দরিদ্র পরিবারের মেয়ে হয়েও তার চোখে এখন মানুষের সেবা করার বড় স্বপ্ন। গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আনিসা। তার বাবা মো. শাহজাহান একজন কৃষক এবং মা মোছা. উম্মেতুন নেসা গৃহিণী। অভাবের সংসারে থেকেও পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ সকলের নজর কেড়েছে।
আনিসা জানায়, আমাদের গ্রামে ভালো ডাক্তার নেই। অসুস্থ হলে মানুষকে অনেক দূরে যেতে হয়। গত কয়েক বছর আগে আমার দাদি বিনা চিকিৎসায় খুব কষ্ট পেয়েছেন। তখন থেকেই আমি ভেবেছি, বড় হয়ে আমি ডাক্তার হব, যাতে আমার গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
তার এই মানবিক চিন্তা শিক্ষকদেরও মুগ্ধ করেছে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হওয়ায় বিজ্ঞান বিষয় তার সবচেয়ে প্রিয়। বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, আনিসা খুবই শান্ত, ভদ্র ও মেধাবী। তার এই সেবা করার মানসিকতাকে আমরা সাধুবাদ জানাই। দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় উচ্চশিক্ষার পথ তার জন্য সহজ নয়। ডাক্তার পড়তে হলে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ভালো ফলাফল করতে হবে এবং আর্থিক সংকট তার বড় বাধা। তবুও সে হাল ছাড়তে নারাজ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.