ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলোরাডোর সান জুয়ান রেঞ্জে: একপশলা মুক্তি আর টেলুরাইড জেলেপাড়ায় সারা বছর টানাটানির সংসার, দুর্গাপূজায় আনন্দের কমতি নেই জমি দান বা হেবায় দানকর, আয়কর ও সম্পত্তি হস্তান্তরের হিসাব কীভাবে করবেন মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ, আজ মহাষ্টমী রবীন্দ্রনাথের বিরোধিতা, নাকি বাঙালির বিভাজন ৬ মাস থেকে ৯ বছরের শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে ২ সপ্তাহের মধ্যে হামের টিকা দিতে হবে হোয়াটসঅ্যাপের এই ৭টি গোপন ট্রিকস আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে ক্রিকেট যেন অস্কারজয়ী অভিনেতাদের যৌথ মহড়া! আজ টিভিতে যা দেখবেন (১৯ অক্টোবর ২০২৬) ১৮৮টি চলচ্চিত্র থেকে বাছাই ১৭টি দেখবেন দর্শক

সুন্দরগঞ্জে ৫ মামলায় ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি মামলায় পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) উপজেলার বেলকা বাজার ও মজুমদার হাটে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার মনিটরিংয়ের সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি দোকানকে জরিমানা করা হয়। এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও দুজনকে জরিমানা করা হয়। পাঁচটি মামলায় মোট ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, ‘জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ৫ মামলায় ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৭:০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬