সংবাদ শিরোনাম ::
ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২২:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত নারীর ছেলে তাহসিন আরিফকে (৩০) আটক করেছে পুলিশ।
.
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, ‘ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ছয়টার মধ্যে তাহসিন আরিফ তাঁর মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। এতে তাঁর মুখ ও গলা দিয়ে রক্তক্ষরণ হয়।’
.
এসআই তৌহিদুর জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
























