ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব লক্ষ্য করে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি আরব জোটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, ১০ মাসে ৭১ খুন, পেছনের কারণ কী জাতিসংঘ কি প্রথম নারী মহাসচিব পেতে যাচ্ছে, আমিরাতের প্রার্থী কে এই নুসায়বেহ শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন, মবের নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিশোরীকে ‘চুমু’, রাস্তায় উলঙ্গ হাঁটানো হলো প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার নদ পেরিয়ে বাঁচার লড়াই পিএইচপি কী, এই ত্রুটিতে কী হয়? সবুজের বহুরূপ: আসছে বসন্ত-গ্রীষ্মের ফ্যাশনে নতুন রঙের ভাষা

সৌদি আরব লক্ষ্য করে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি আরব জোটের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের দুটি অঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের লড়াই আরও তীব্র হওয়ার মধ্যে আজ মঙ্গলবার দেশটির সৌদি নেতৃত্বাধীন জোট এ খবর দিয়েছে।

জোটটি জানিয়েছে, হুতিরা সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সের দিকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির দক্ষিণাঞ্চলের দিকে চারটি ড্রোন ছুড়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের (সৌদি আরবের) ইস্টার্ন প্রভিন্সের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে।’

.সৌদি আরবে ৭টি হামলার দাবি হুতিদের, মক্কায় পড়ল ক্ষেপণাস্ত্রের অংশ.

সৌদি সিভিল ডিফেন্স দেশটির পূর্বাঞ্চল ও খারজ গভর্নরেটে সম্ভাব্য শত্রুতামূলক হামলার আশঙ্কায় আগাম সতর্কতা জারি করেছে। পরে তারা জানায়, দুই এলাকাতেই বিপদ কেটে গেছে।

গত মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখল করে বাব আল-মানদেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর সৌদি আরব হুতিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। বাব আল–মানদেব প্রণালির ভেতর একটি গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করার পর প্রণালিটির নিয়ন্ত্রণ অনেকাংশে হুতিদের হাতে চলে যায়।

উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর তেল রপ্তানির জন্য এই প্রণালিটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ। এটি আরব উপদ্বীপের অন্য প্রান্তে থাকা হরমুজ প্রণালির বিপরীত দিকে অবস্থিত।

.হুতিদের শক্তি কোথায়, বিলিয়ন ডলারের যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র.

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। ওই যুদ্ধবিরতির ফলে সৌদি নেতৃত্বাধীন জোট এবং রাজধানী সানার নিয়ন্ত্রণকারী হুতিদের মধ্যে লড়াই অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি যুদ্ধবিরতি ভেঙে দুপক্ষ নতুন করে লড়াই শুরু করেছে। এ সময়ে ইরানকে সমর্থন জানিয়ে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়েছে।

.রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সৌদি আরব লক্ষ্য করে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি আরব জোটের

আপডেট সময় : ০৩:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬