ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কিশোরীকে ‘চুমু’, রাস্তায় উলঙ্গ হাঁটানো হলো প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণের। দেখা করতে গিয়েছিলেন প্রেমিকার সঙ্গে। তখন চুমু দিয়েছিলেন। এ ঘটনায় মেয়ের বাড়ির লোকেরা রেগে আগুন। পাকড়াও করা হয় ওই তরুণ আর তাঁর বন্ধুকে। ডেকে আনা হয় প্রেমিকের বাবাকেও।

এর পরের ঘটনাটি আরও ভয়ংকর। ওই তিনজনকে উলঙ্গ করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো হয়। করা হয় সেটার ভিডিও।

ঘটনাটি গত রোববারের। ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতার জনবহুল বেহালা এলাকায়। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে নেটমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি জায়গা পেয়েছে পুরো ভারতের বিভিন্ন মূলধারার গণমাধ্যমেও।

.

স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গতকাল সোমবার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। এর মধ্যে মেয়েটির বাবা ও মামা আছেন।

ওই কিশোরীর পরিবারের অভিযোগ, অপ্রাপ্তবয়স্ক মেয়েটির সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন তরুণটি। তখন তিনি প্রেমিকাকে চুমু দেন। এ ঘটনা দেখে ফেলেন মেয়েটির এক স্বজনের বন্ধু। তাঁর সূত্রে বাড়িতে খবর পৌঁছে যায়।

জানা গেছে, এ খবর শুনে মেয়েটির বাবা আর মামা দ্রুত ছুটে যান। সেখান থেকে ওই তরুণ ও তাঁর বন্ধুকে ধরে বেহালার সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কের ক্ষুদিরামপল্লির বাড়িতে নিয়ে যান। খবর পাঠানো হয় তরুণের বাবাকে।

.

অভিযোগ উঠেছে, ওই তরুণ ও তাঁর বন্ধুকে মারধর করা হয়েছে। এরপর তরুণের বাবা সেখানে পৌঁছলে তাঁকেও মারধর করা হয়। তিনজনকে উলঙ্গ করে বাড়ির সামনের ব্যস্ত সড়কে হাঁটানো হয়। তা নাহলে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। মূলত এ ভয়েই তিনজন উলঙ্গ অবস্থায় প্রায় ৫০ মিটার রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছেন।

এ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা মেয়েটির বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ কর্মকর্তা জানান, মেয়েটির পরিবারের সদস্যরা এই তরুণকে হাতেনাতে ধরে ফেলেছিল বলে জানিয়েছে। অভিযোগ রয়েছে, বাড়িতে আটকে রেখে মেয়েটির বাবা ও মামা তাঁদের নির্যাতন করেছেন। তিনি আরও বলেন, ওই তরুণের বাবাকেও সেখানে ডেকে নেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কিশোরীকে ‘চুমু’, রাস্তায় উলঙ্গ হাঁটানো হলো প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে

আপডেট সময় : ০১:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬