ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ইয়াছিন আবাহনীর প্রথম হার, এক পাকিস্তানির জোড়া গোলে প্রথম জয় ব্রাদার্সের গাজীপুরে মাদ্রাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুজন গ্রেপ্তার কারওয়ান বাজারে ভ্যানগাড়িতে রুবেলের স্মার্ট ক্যাফে: অ্যাপে অর্ডার, কিউআরে বিল পরিশোধ ‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ মিরপুর টেস্টে টিকিট ছাড়াই খেলা দেখা যাবে বাংলাদেশ ব্যাংকের পর এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার পাথর-পানির জাফলংয়ে ছুটির আমেজ বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছাপরা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছাপরা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি টিনের ছাপরা থেকে আলমগীর হোসেন (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলেছে, আলমগীরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

.

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ৮/এ রোডের একটি টিনের ছাপরায় থাকতেন আলমগীর। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে গতকাল দিবাগত রাত পৌনে আটটার দিকে ওই ঘরের চৌকির ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আবদুল ওয়াদুদ বলেন, আলমগীরের ঠোঁটের বাঁ পাশে কাটা ও রক্তাক্ত ক্ষত, গলায় আঙুলের চাপের দাগ এবং ডান পায়ের হাঁটুর নিচে ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

.

আলমগীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি নাটোরের বাগাতিপাড়া থানার সাইলকোনা গ্রামে। তাঁর বাবার নাম মৃত কলিম উদ্দিন প্রামাণিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছাপরা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬