সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৩:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন উপজেলার পশ্চিম রামজীবন গ্রামের মো. নুরুল ইসলাম মিস্ত্রির ছেলে মো. আব্দুর রশিদ মিস্ত্রি (৪২) এবং উজান-বোচাগাড়ী গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে মো. আঙ্গুর মিয়া (৩৫)।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধার, ভুক্তভোগী উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিআর/সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আব্দুর রশিদ মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, আঙ্গুর মিয়াকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






















