ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবাহনীর প্রথম হার, এক পাকিস্তানির জোড়া গোলে প্রথম জয় ব্রাদার্সের গাজীপুরে মাদ্রাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুজন গ্রেপ্তার কারওয়ান বাজারে ভ্যানগাড়িতে রুবেলের স্মার্ট ক্যাফে: অ্যাপে অর্ডার, কিউআরে বিল পরিশোধ ‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ মিরপুর টেস্টে টিকিট ছাড়াই খেলা দেখা যাবে বাংলাদেশ ব্যাংকের পর এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার পাথর-পানির জাফলংয়ে ছুটির আমেজ বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছাপরা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২ বিশ্বের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

যেভাবে উড়বে টেসলার উড়ন্ত গাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা নিয়ে এসেছে অভাবনীয় প্রযুক্তির নতুন ‘রোডস্টার’। দ্রুতগতির এই গাড়িটি কেবল তীব্র বেগেই চলবে না, বিশেষ প্রযুক্তির সাহায্যে মাটি ছেড়ে আকাশেও ভাসতে পারবে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি এবং শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতিতে পৌঁছাতে সময় নেয় এক সেকেন্ডের কম সময়।

.

রোডস্টারকে শূন্যে ভাসানোর মূল চালিকা শক্তি স্পেসএক্সের আদলে তৈরি ‘কোল্ড-গ্যাস থ্রাস্টার’ প্রযুক্তি। গাড়িটির ‘রকেট’ সংস্করণে সর্বোচ্চ ১০টি থ্রাস্টার থাকবে। থ্রাস্টার খোলা ও বন্ধ করার জন্য ব্যবহার করা হবে বৈদ্যুতিক মোটর। গাড়িটির ফাঁকা স্থানে বসানো কার্বন ফাইবার ওভারর্যাপড প্রেশার ভেসেল (সিওপিভি) নামক বিশেষ ট্যাংকে অত্যন্ত উচ্চচাপে বাতাস জমা রাখা হয়। জ্বালানি না পুড়িয়েই থ্রাস্টারের মাধ্যমে এই বাতাস দ্রুত বাইরে বের করে বিপরীতমুখী বল সৃষ্টি করা হয়। নিচের দিকে বল প্রয়োগ করে গাড়িটি মাটি ছেড়ে ওপরে ওঠে। বিশেষ এই সংস্করণে যাত্রী আসনের জায়গায় ৪০০ লিটারসহ মোট ৬০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক থাকবে। 

.

ইলন মাস্ক জানান, গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে তার বাতাসের ট্যাংক পুনরায় পূর্ণ করতে পারবে। গাড়িটি ডিগবাজিসহ বিভিন্ন জটিল কসরত দেখাতে সক্ষম। সম্প্রতি আয়োজিত এক প্রদর্শনীতে দূর থেকে নিয়ন্ত্রিত চালকবিহীন রোডস্টারকে লাফ দেওয়া, শূন্যে ভারসাম্য রক্ষা এবং সারিবদ্ধ কয়েকটি গাড়ির ওপর দিয়ে নিরাপদে অবতরণ করতে দেখা গেছে।

তবে থ্রাস্টার ব্যবহার করে রোডস্টার দীর্ঘক্ষণ আকাশে উড়তে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ফলে শহরের যানজট এড়াতে সাধারণ সড়কে এটি কতটুকু কার্যকর বা নিরাপদ হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আপাতত সীমিত পরিসরে কেবল আমন্ত্রণের ভিত্তিতেই কেনা যাবে বিশেষ এই সংস্করণটি। সূত্র: টেকরাডার 

  • আহসান হাবীব

  • টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
যেভাবে উড়বে টেসলার উড়ন্ত গাড়ি

আপডেট সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬