ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপদ রাখতে মুমিনের ৬ করণীয় আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি করছেন স্কালোনি, থাকবেন কত দিন ‘মাদকের টাকার জন্য’ হামলা থামাতে গিয়ে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবকের কবজি বিচ্ছিন্ন স্কুল-কলেজে এগিয়ে মেয়েরা, বিশ্ববিদ্যালয়-চাকরিতে পিছিয়ে কেন যমুনার চরের জীবন নাটোরে শিয়ালের কামড়ে আহত ১১ জন, বন্য প্রাণী বিভাগের সহযোগিতা চেয়েছে প্রশাসন সাজেকে আবার অবরোধ শুরু, ফেরার পথে আটকা পড়েছেন প্রায় দুই হাজার পর্যটক বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন—‘লক্ষ্মীছাড়া’ শব্দের অর্থ—দুর্ভাগ্য। জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬ সোনার দাম আজ আবার কমল, ভরিতে ১,৬৯১ টাকা ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন আরেক কারবারি

সোনার দাম আজ আবার কমল, ভরিতে ১,৬৯১ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। একই সঙ্গে রুপার দামও কমেছে।

নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ১৩ অক্টোবর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। এরপর আজ সোনার দাম কমানো হলো। বাজুস বলেছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে এই দুই ধাতুর দাম কমানো হয়েছে। যদিও মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।

.

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

আজ দাম কমানোর আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এদিকে আজ রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরি রুপার দাম কমেছে সর্বোচ্চ ১৭৫ টাকা। ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২৪ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৩২৪ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম হয়েছে ২ হাজার ৫০৮ টাকা।

সোনা ও রুপার দামের সঙ্গে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত আছে।

.

আজ বিশ্ববাজারে সোনার দাম কমেছে। এখন পর্যন্ত প্রতি আউন্স সোনার দাম ৪৪ ডলার ও রুপার দাম ১ ডলার ৪১ সেন্ট কমেছে। সামগ্রিকভাবে গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ১৫০ ডলার কমেছে। সোনার দাম ধারাবাহিকভাবে কমছে, তার অংশ হিসেবে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে।

সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বাড়ে। কিন্তু এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সোনার দাম উল্টো কমছে। এ সময় মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদ বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকেছেন, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার এটাই মূল কারণ। গত ছয় মাসে সোনার দাম কমেছে ৫৭৪ ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সোনার দাম আজ আবার কমল, ভরিতে ১,৬৯১ টাকা

আপডেট সময় : ১২:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬