ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বছরের পর বছর একসঙ্গে থাকার পরও সঙ্গীকে কখন ও কেন আরও আকর্ষণীয় লাগে? তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা মিউনিখে বায়ার্নকে আটকে দিল আর্সেনাল বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ এপস্টিনের সঙ্গে ভারতের মন্ত্রী পুরির বৈঠকের ছবি প্রকাশ্যে, সরব বিরোধীরা কন্ট্রোল রুমে মেরামতকাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী সাময়িক বরখাস্ত রাজপরিবারের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরতে চান হ্যারি ভারত সফরে রুবিও, কেন জামনগরে নজর যুক্তরাষ্ট্রের দেশে প্রথমবারের মতো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ, তাদের আত্মসামাজিক অবস্থা জানতে চায় বিবিএস

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্ত করার দায়ে বুধবার মেটাকে ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক। বড় কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি জরিমানার ঘটনার মধ্যে এটি অন্যতম।

নিউ মেক্সিকো কর্তৃপক্ষ ২০২১ সালে মেটার বিরুদ্ধে এ মামলা করেছিল। রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য ফাঁসের একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে মামলাটি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ব্যবহারকারীদের তথ্যের ব্যবহার ও গোপনীয়তা এবং ফেসবুকের বিভিন্ন নীতি নিয়ে মেটা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল।

.

দুই সপ্তাহের শুনানি শেষে গত মাসে সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক মেটার বিরুদ্ধে আদেশ দেন। বিচারক বলেন, মেটা নিউ মেক্সিকোর ভোক্তা অধিকার সুরক্ষা আইন অন্তত ৪ কোটি ৩০ লাখ বার লঙ্ঘন করেছে।

আইন অনুযায়ী, প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রান্সিস জে ম্যাথিউ বুধবার মেটাকে এই ঐতিহাসিক জরিমানা দেওয়ার নির্দেশ দেন।

.

আদালতের এই সিদ্ধান্ত ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার জন্য বড় একটি ধাক্কা। এসব প্ল্যাটফর্মের কারণে ব্যবহারকারীদের ক্ষতি হয়েছে—এমন অভিযোগে একের পর এক মামলায় হেরে মেটা এখন চাপে পড়েছে।

বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা মেটার বিরুদ্ধে হাজারো মামলা করেছেন। এসব মামলায় ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বাড়ানো, বিনা অনুমতিতে মানুষের তথ্য ব্যবহার এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

.

বর্তমানে মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নিউ মেক্সিকো নেতৃত্ব দিচ্ছে এবং উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে।

শিশু-কিশোরদের ক্ষতি করার জন্য আলাদা একটি মামলায় নিউ মেক্সিকোর এক বিচারক গত আগস্টে মেটাকে আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেন। এর আগে গত মার্চে একই মামলায় মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

আপডেট সময় : ০৩:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬