ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিউনিখে বায়ার্নকে আটকে দিল আর্সেনাল বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ এপস্টিনের সঙ্গে ভারতের মন্ত্রী পুরির বৈঠকের ছবি প্রকাশ্যে, সরব বিরোধীরা কন্ট্রোল রুমে মেরামতকাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী সাময়িক বরখাস্ত রাজপরিবারের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরতে চান হ্যারি ভারত সফরে রুবিও, কেন জামনগরে নজর যুক্তরাষ্ট্রের দেশে প্রথমবারের মতো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ, তাদের আত্মসামাজিক অবস্থা জানতে চায় বিবিএস মক্কা প্রতিরক্ষা চুক্তি থেকে ১০ বছর আগে বের হওয়া যাবে না এমন ব্যাটিং করে কী আর ফাইনালে যাওয়া যায়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কড়া নিরাপত্তায় পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের (পারমাণবিক জ্বালানি) আরেকটি চালান। বুধবার সকালে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুরে পৌঁছায়।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস। মুঠোফোনে তিনি বলেন, ইউরেনিয়ামের এই চালান প্রকল্পের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালান। সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় পারমাণবিক জ্বালানিবাহী লরি প্রকল্প এলাকার পৌঁছেছে। আন্তর্জাতিক নীতিমালা মেনে এই জ্বালানি বিদ্যুৎকেন্দ্রে সংরক্ষণ করা হবে।

.রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ.

প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জনা গেছে, ভোর পাঁচটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পারমাণবিক জ্বালানিবাহী গাড়িবহর পাবনার উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে গাড়িবহরটি রূপপুরে পৌঁছায়।
গাড়িবহরে তিনটি লরিতে ইউরেনিয়াম বহন করা হয়। অপর একটি গাড়িতে ছিল সরঞ্জাম। এ ছাড়া বহরে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও ছিলেন।

ঢাকা থেকে পাবনা পুরো সড়কজুড়ে বহরের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি সঙ্গে ছিল পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রথম ইউনিটের অতিরিক্ত চাহিদা এবং দ্বিতীয় ইউনিট চালুর প্রয়োজনীয়তা মেটাতে রাশিয়া থেকে আরও ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগের চালানটি আসে ৩ অক্টোবর। আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির বাকি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

.ইউরেনিয়ামের প্রথম চালান গ্রহণ, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের ক্লাবে বাংলাদেশ.

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এ প্রকল্পের আওতায় ঠিকাদার হিসেবে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। সময়মতো সব প্রস্তুতি সম্পন্ন হলে চলতি বছরের নভেম্বরের মধ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

আপডেট সময় : ১১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬