ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনন্দ-সম্প্রীতিতে শারদীয় দুর্গোৎসব ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর আর্সেনালের জয়, ইউনাইটেডের দুর্দশা চলছেই যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সেকেন্ডে বাইক চুরি করে বিক্রি হতো ৫০ হাজার টাকায় সায়মা ওয়াজেদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দুদকের ‘আমাদের দম বন্ধ হয়ে আসছে’: আবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ইউরোপের দেশে দেশে বিক্ষোভ সূর্যবংশীতে ভারতের মোহ কি শেষ? ৫ টি–টুয়েন্টিতেই একাদশে বাইরে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

সূর্যবংশীতে ভারতের মোহ কি শেষ? ৫ টি–টুয়েন্টিতেই একাদশে বাইরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচ ম্যাচ। একেবারে কমও নয়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এই পাঁচ ম্যাচের একটিতেও একাদশে সুযোগ পাননি ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। পুরো সিরিজ বসে কাটিয়েছেন ড্রেসিংরুমে। কেন? সূর্যবংশীকে নিয়ে ভারতের আগ্রহ কি কমে গেল?

ভারতের হয়ে সূর্যবংশীর অভিষেক চলতি বছরের জুলাইয়ে। সেই থেকে জাতীয় দলের হয়ে ১৫ বছর বয়সী এই ক্রিকেটার খেলেছেন ৮টি ম্যাচ। এ সময়ে ফিফটি করেছেন দুটি, সব মিলিয়ে রান ২৪৬। এই রান তিনি করেছেন ৩০.৭৫ গড়ে।

আইপিএলে ঝোড়ো ব্যাটিং দিয়ে সূর্যবংশীর পরিচিতি, সেটি জাতীয় দলেও দেখা গেছে। রান তুলেছেন ১৮৬.৩৬ স্ট্রাইক রেটে। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে ভড়কে যাননি। খেলেছেন নিজেদের স্বভাবজাত খেলাটাই। তাহলে ১৫ বছর বয়সী এই ওপেনারকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেন খেলানো হলো না?

কারণটা সূর্যবংশীর পারফরম্যান্স বা ফর্মে নয়। ভারতীয় দলের কম্বিনেশনে। ভারতের টি–টুয়েন্টি দলের টপ অর্ডারের তিনটি জায়গাই পাকা—অভিষেক শর্মা, সঞ্জু স্যামন ও ঈশান কিষান।

সূর্যবংশীকে খেলাতে হলে অভিষেক বা স্যামসনকে বিশ্রাম দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সেটা করেনি ভারত। তবে পাঁচ ম্যাচের সিরিজে একটিতেও তাঁকে সুযোগ দেওয়া হবে না, সেটা অনেকেরই ভ্রু কুঁচকেছে।

শনিবার রাতে বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচের পর ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল সূর্যবংশীকে নিয়ে। আইয়ার তখন বলেন, ‘আমি সূর্যবংশীকে বারবার বলি, সুযোগ আসবেই। নিজের প্রক্রিয়া মেনে ধারাবাহিকভাবে কাজ করলে কখনো কখনো অপেক্ষা করতে হয়। আমাদের দুজন দুর্দান্ত ওপেনার আছে। সূর্যবংশীর সঙ্গে আমাদের এ বিষয়গুলো নিয়েই কথা হচ্ছে।’

সূর্যবংশীকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ২–২ সমতায় শেষ করেছে ভারত। কাল সিরিজ নির্ধারণী পঞ্চম টি–টুয়েন্টি বৃষ্টির কারণে ফল হয়নি। শেষ ম্যাচে বৃষ্টি নামার আগে ৯ ওভারের খেলায় ৭.৪ ওভারে ৫ উইকেটে ১১৮ রান তুলেছিল ভারত। এরপর আর খেলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সূর্যবংশীতে ভারতের মোহ কি শেষ? ৫ টি–টুয়েন্টিতেই একাদশে বাইরে

আপডেট সময় : ০২:০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬