ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে রাষ্ট্রায়ত্ত অ্যাটলাসের ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের উদ্বোধন 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার প্রসারে গাইবান্ধার সুন্দরগঞ্জে ইলেকট্রিক মোটরসাইকেল শোরুম ‘মটোপয়েন্ট’ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের সরবরাহ কার্যক্রমের সঙ্গে যুক্ত এ শোরুমের মাধ্যমে স্থানীয় ক্রেতারা আধুনিক প্রযুক্তির বিদ্যুৎচালিত মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ পৌরশহরের বাইপাস মোড়ে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মো. আব্দুল মজিদ প্রামাণিক ও বিশিষ্ট শিল্পপতি আরেফিন আজিজ সরদার সিন্টু। এ সময় পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জামিউল ইসলাম জমুসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বিএসইসির আওতাভুক্ত অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড দেশে হোন্ডা মোটরসাইকেল সরবরাহের জন্য পরিচিত। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক মোটরসাইকেল সরবরাহ কার্যক্রমের অংশ হিসেবে সুন্দরগঞ্জে এ শোরুম চালু করা হয়েছে।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘সুন্দরগঞ্জে মটোপয়েন্টের যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য, স্থানীয় ক্রেতাদের কাছে আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক মোটরসাইকেল পৌঁছে দেওয়া এবং পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে আগ্রহ তৈরি করা। ক্রেতারা যেন সহজে প্রয়োজনীয় তথ্য ও সেবা পান, সে বিষয়েও আমরা গুরুত্ব দেব। সবার সহযোগিতা নিয়ে শোরুমটিকে এগিয়ে নিতে চাই।’

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটি উদ্বোধন করার কথা ছিল বিএসইসি চেয়ারম্যান ও বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেকের। তবে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে দায়িত্ব থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে রাষ্ট্রায়ত্ত অ্যাটলাসের ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের উদ্বোধন 

আপডেট সময় : ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬