ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, অভিযোগ চাঁদা দাবির বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, সেবা বন্ধ মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা সুন্দরগঞ্জে জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে রাষ্ট্রায়ত্ত অ্যাটলাসের ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের উদ্বোধন  ঘনিষ্ঠ দৃশ্যে বিতর্ক থেকে প্রেম–বিচ্ছেদ, সাড়া ফেলেছিলেন নতুন পরিচয়েও ‘ছেলেটাকে ছাড়া পৃথিবীটা বড্ড শূন্য, কীভাবে বাকিটা জীবন কাটাব’ যোগাযোগমন্ত্রীর পদত্যাগ গরম খুন্তির ছ্যাঁকা, চোখে মরিচের গুঁড়া—বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মী নির্যাতনের বর্ণনা অভিযোগপত্রে বড় হয়ে ডাক্তার হতে চায় আনিসা

এআই চিকিৎসকের বিকল্প নয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এপ্রিলে চিকিৎসা জার্নাল বিএমজে ওপেন–এ গবেষণাবিষয়ক একটি লেখা প্রকাশিত হলো, যেখানে পাঁচটি জনপ্রিয় চ্যাটবটকে স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন করা হয়েছিল। ফলাফল? প্রায় অর্ধেক উত্তর ছিল সমস্যাজনক, আর প্রায় পাঁচ ভাগের এক ভাগ ছিল গুরুতর।

ধরুন, রাত দুইটায় মিনহাজের (ছদ্মনাম) বুকে হালকা ব্যথা শুরু হলো। চিকিৎসক ডাকার আগে সে এআইকে জিজ্ঞেস করল। উত্তর এল, ‘মনে হচ্ছে গ্যাসের সমস্যা।’ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল মিনহাজ। সকালে চিকিৎসক বললেন, বুকের ব্যথা কখনোই ফেলে রাখার বিষয় নয়! কারণ, তা সব সময় গ্যাসের কারণে না-ও হতে পারে।

এআই রোগীকে দেখতে বা পরীক্ষা করতে পারে না। সে শুধু আপনার দেওয়া তথ্য থেকে অনুমান করে মাত্র। চলতি বছরের ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের এক গবেষণায় দেখা গেছে, চ্যাটবটের সাহায্যে সাধারণ মানুষ নিজের সমস্যা চিনতে পেরেছেন মাত্র প্রায় এক-তৃতীয়াংশ ক্ষেত্রে।

এআইকে ব্যবহার করুন রোগ বা ওষুধের সাধারণ ধারণা বুঝতে, রোগ নির্ণয়ে নয়। চিকিৎসককে কী কী প্রশ্ন করবেন, তার একটা তালিকা বানাতেও সে কাজে আসতে পারে। কিন্তু বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা তীব্র জ্বরের মতো জরুরি উপসর্গ দেখা দিলে সময় নষ্ট না করে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হোন। প্রশ্নটা তাই এআই ভালো না মন্দ, সেটা নয়। প্রশ্নটা হলো, কোথায় আমরা তার ওপর ভরসা রাখব, আর কোথায় রাখব না।

লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
এআই চিকিৎসকের বিকল্প নয়

আপডেট সময় : ০৪:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬