ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ ও সিনহা হত্যা মামলায় আপিল শুনানির তারিখ নির্ধারণ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে, এবার কি দেশে ফিরছেন মৌসুমী রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব… বাংলাদেশে উঠতি মধ্যবিত্তের বিকাশ এবং স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা ‘পানিপথ’-এর দুই ঠিকানা, জাতীয় ভাবের দুই কল্পনা বর্জ্য সরিয়ে বৃক্ষরোপণ, ঢাকা জেলা প্রশাসনের প্রশংসায় প্রধানমন্ত্রী বাংলাদেশকে তাচ্ছিল্য দোকানির, জবাবে কী করলেন আইয়ুব বাচ্চু এসআইইউসিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য, ৪ স্বর্ণপদক জয় কক্ষের দেয়ালে লেখা, ‘আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা’ সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ২ তরুণ গ্রেপ্তার

ডুলির হাতে তিন স্ট্রাইকার, এবার কি সাফে ‘নম্বর নাইন’ সংকটের অবসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে একজন ভালো ‘নম্বর নাইন’ বা সেন্টার ফরোয়ার্ড খুঁজে বের করাই ছিল কোচ টমাস ডুলির অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে এরই মধ্যে তিন ‘নম্বর নাইন’ খুঁজে পেয়েছেন বাংলাদেশ কোচ।

তাঁরা হলেন মিরাজুল ইসলাম, মাহি খান ও রোনান সুলিভান। তাঁদের মধ্যে মিরাজুল জাতীয় দলের হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন। মাহি খান ও রোনান সুলিভান খেলেছেন অনূর্ধ্ব–২০ দলে। সাফে আক্রমণভাগ সাজানোর প্রাথমিক পরিকল্পনায় কোচ তাঁদেরও রাখছেন বলে জানা গেছে।

গত ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে মাত্র দুটি গোল করেছে বাংলাদেশ, হজম করেছে ১৩ গোল। আসিয়ান কাপ থেকে ফিরেই সাফের প্রস্তুতিতে মনোযোগ দেন ডুলি। গোল করার মতো কার্যকর ‘নম্বর নাইন’ খুঁজে পাওয়ার যে চেষ্টা ছিল, সেই জায়গায় এই তিনজনকেই সর্বোচ্চ বিবেচনায় নিয়েছেন কোচ।

২৫ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পেও এই তিনজন ডাক পাবেন বলে জানা গেছে। মাহি ইংল্যান্ডের নবম স্তরের লিগে মলটন এফসির হয়ে খেলছেন। চলতি মৌসুমে সাত ম্যাচে করেছেন নয় গোল। ছয় ফুট উচ্চতার এই স্ট্রাইকারের শক্তির জায়গা ডি-বক্সে বল নিয়ন্ত্রণ, হেডে গোল করা এবং সুযোগ কাজে লাগানো।

রোনান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়েই নজর কেড়েছেন। গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে কলেজ ফুটবলে খেলছেন রোনান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ডুলির হাতে তিন স্ট্রাইকার, এবার কি সাফে ‘নম্বর নাইন’ সংকটের অবসান

আপডেট সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬