ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ ধসের পর লিটন–মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি, কৌতুক করে বললেন নাভি পিল্লাই মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা ৫ বছর বয়সী শিশু গাড়িতে, তবু অভিবাসীকে লক্ষ্য করে আইসিই এজেন্টের গুলি নাটোরে ভটভটির ধাক্কায় আহত প্রাইভেট কারের তিন আরোহী বাংলাদেশ–আফগানিস্তান : হঠাৎ ধস বাংলাদেশের, ৪ রানের মধ্যে নেই ৩ উইকেট বাংলাদেশ–আফগানিস্তান : সেলিমের ফাঁদে সাদমান, আউট ৬৭ রানে শিশুর প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের তাগিদ মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক, উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক, উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সাইকেল চালানো ও হাঁটার পথ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা বাংলাদেশে সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে, তাদের জন্য কিছু জায়গা তো করে দিতে হবে। এ সরকারের নীতি হচ্ছে সবার জন্য। প্রতিটি গোষ্ঠীর জন্য আমাদের একটা দায়িত্ব আছে।’

আজ শুক্রবার চট্টগ্রাম নগরের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘সারা বিশ্বে সাইকেল চলাচলের জন্য আলাদা ট্র্যাক রয়েছে। অনেকে সাইকেলে করে অফিসে যাতায়াত করেন। সাইকেল স্বাস্থ্যের জন্যও ভালো। কিন্তু সাইকেল চালানোর জন্য রাস্তায় আলাদা জায়গা থাকতে হবে। আজকের উদ্যোগ কেবল শুরু।’

অর্থমন্ত্রী আমির খসরু বলেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মানুষ যাতে সাইকেলে যাতায়াত, বিনোদন ও ব্যায়াম করতে পারেন, সে জন্য পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। পাশাপাশি যাঁরা জায়গার অভাবে হাঁটতে পারেন না, তাঁদের জন্যও হাঁটার পথ তৈরি করতে হবে। সম্ভব হলে খালের দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণের জন্য তিনি মেয়রকে অনুরোধ করেছেন।

অর্থমন্ত্রী আরও বলেন, অতীতে নাগরিকদের এসব চাহিদা যথাযথভাবে সামনে আনা হয়নি। এখন সরকার একে একে নাগরিকদের চাহিদা পূরণের চেষ্টা করছে। অনুষ্ঠানে উপস্থিত তিন সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় সাইকেল চালানোর রাস্তা ও হাঁটার পথ তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। পরে অর্থমন্ত্রী ও মেয়র ট্র্যাকে সাইকেল চালান। সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, এটি শুধু সাইকেল চলাচলের পথ নয়; বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের দিকে অগ্রযাত্রার প্রতীক।

মেয়র বলেন, ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের উন্নয়নকাজ করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ চার লেনের এ সড়কের দুই পাশে নির্মাণ করা হয়েছে ফুটপাত। সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে সাইকেল ট্র্যাক তৈরি করা হয়েছে।

মেয়র আরও বলেন, এই উদ্যোগ তরুণ প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করতে হবে। নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে সাইকেলের ব্যবহার বাড়বে, যানজট ও দূষণ কমবে। চট্টগ্রামকে সাইকেলবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক, উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৩:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬