ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একাধিক আলামতে আসামি সিদ্ধার্থ-মুগ্ধর ডিএনএর অস্তিত্ব পাওয়া গেছে: পুলিশ চট্টগ্রামে ‘কিশোর গ্যাং’ নেতাকে জুলাই যোদ্ধা দাবি মেয়রের, অভিযানের পর ওসি বদলি রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর কলেজছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার ব্যথায় কাতর প্রসূতির মাথায় হাত বোলালেন নারী, পরে নবজাতক চুরি করে পালালেন সিরাজগঞ্জে শিক্ষকদের সম্মান জানাল বন্ধুসভা জসীম সাহেবের হাতে ফাইট শিখেছি… নিজ ঘরে ছুরিকাঘাতে যুবক নিহত, স্ত্রী পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন সার পেতে ভুট্টার বীজ কেনার শর্ত, ডিলারের বিরুদ্ধে অভিযোগ

নিজ ঘরে ছুরিকাঘাতে যুবক নিহত, স্ত্রী পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিঙ্গাইরে এক নারীর বিরুদ্ধে ছুরিকাঘাত করে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে ওই যুবক নিহত হন।

নিহত রাশেদুল ইসলাম (৩৮) স্ত্রী হাসনা বেগম ও দুই সন্তানকে নিয়ে সিঙ্গাইরের দক্ষিণ ধল্লা এলাকায় থাকতেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ধুবনী গ্রামের মৃত সুরমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুলের এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করে আসছিলেন তাঁর স্ত্রী হাসনা। এ নিয়ে আজ ভোরে তাঁদের দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাসনা ধারালো ছুরি দিয়ে রাশেদুলের পেটে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন। তবে পথে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর হাসনা বেগম পালিয়ে যান।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বামীকে ছুরিকাঘাতে হত্যার পর ওই নারী পালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
নিজ ঘরে ছুরিকাঘাতে যুবক নিহত, স্ত্রী পলাতক

আপডেট সময় : ১০:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬