ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ দিল জবি আইটি সোসাইটি

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্পটেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিশেষ সুযোগ করে দিয়েছে জবি আইটি সোসাইটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইবিএল প্রেজেন্টস: ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন দ্য এরা অব আইটি’ শীর্ষক এক বিশেষ সেমিনারে শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের আইইআর বিভাগের ১২১৮ নম্বর কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রযুক্তি ও আর্থিক জ্ঞানের এই মেলবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সেমিনারে উপস্থিত থেকে অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির মডারেটর এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক আবু লায়েক। তিনি বলেন, বর্তমান যুগে বাস্তবসম্মত অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। সমাজ বা দর্শনে অনেক সময় অর্থকে অনর্থের মূল হিসেবে বিবেচনা করা হলেও বাস্তব জীবনে সঠিক আর্থিক পরিকল্পনা ছাড়া জীবন স্থবির ও অর্থহীন হয়ে পড়ে। তাই তরুণ বয়স থেকেই সবাইকে সুশৃঙ্খল আর্থিক অভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর এফএভিপি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের ডেপুটি হেড মো. রায়হান সুলতান। তিনি শিক্ষার্থীদের করপোরেট আর্থিক ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির যুগে ফাইন্যান্সের গুরুত্ব ও ক্যারিয়ার গঠন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের প্রাত্যহিক জীবনের সবকিছুর সাথেই আর্থিক সাক্ষরতা ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণে আয় করা সহজ হলেও ভোগবাদী সংস্কৃতির কারণে তরুণদের মাঝে খরচের প্রবণতা অনেক বেশি। অথচ উন্নত দেশে কোনো কাজকেই ছোট করে দেখা হয় না, যা আমাদের দেশে ভাবা হয়। তাই ছাত্রজীবন থেকেই অর্থ আয় এবং এর সঠিক ব্যবস্থাপনার মানসিকতা তৈরি করতে হবে।

মো. রায়হান সুলতান আরও যোগ করেন, জরুরি মুহূর্ত এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সঞ্চয় করা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে জমানোর অভ্যাস করা উচিত। পুরো বক্তব্য জুড়ে তিনি তরুণদের অতিরিক্ত খরচের কারণ, সঞ্চয় করতে না পারার অন্তরায় এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

সংগঠনের ইসি মেম্বার রাকিবুল ইসলাম বর্তমান যুগে শিক্ষার্থীদের আইটি ও আর্থিক দক্ষতার সমন্বয়ের ওপর জোর দিয়ে বলেন, “ডিজিটাল যুগে এসে শুধু তথ্যপ্রযুক্তির জ্ঞান থাকলেই চলে না, তার সাথে সঠিক আর্থিক বোঝাপড়া বা ফিন্যান্সিয়াল লিটারেসি থাকা সমান গুরুত্বপূর্ণ। আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত করতে জবি আইটি সোসাইটির এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে সচেতন ও স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এই সেমিনারের আয়োজন করা হয়। যেখানে মূল আকর্ষণ হিসেবে শিক্ষার্থীদের জন্য স্পটেই সম্পূর্ণ বিনামূল্যে ‘ইবিএল ক্যাম্পাস অ্যাকাউন্ট’ খোলার বিশেষ সুযোগ দেওয়া হয়। এছাড়া সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। সেমিনারে জবি আইটি সোসাইটির সাধারণ সম্পাদক বায়েজিদ,ইসি মেম্বার রাকিব হাসান,পিয়ুষ সাহা,ইব্রাহিম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ দিল জবি আইটি সোসাইটি

আপডেট সময় : ১০:২৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬