ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন সৌদি-হুতি দুশমনির আদি ও আসল কারণ ‘আকাশমণি’ থেকে বিদ্যুৎ বিপর্যয়ের সূত্রপাত কি না, খতিয়ে দেখছে কমিটি নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক অ্যাম্বুলেন্স ধর্মঘট: বড় দুর্ভোগ মানুষের নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল

সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইবার হামলার আশঙ্কায় ৩টি মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মডেলগুলোতে থাকা একটি নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়েছে। এই হামলার মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের আইফোনে ক্ষতিকর কোড যুক্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।

.

‘সিভিই–২০২৬–৮৬৯৫০’ নামের ত্রুটিটি পাওয়া গেছে অ্যাপলের পুরোনো সংস্করণের কোরগ্রাফিকস সফটওয়্যারে। ছবি ও অন্যান্য দৃশ্যমান উপাদান প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় সফটওয়্যারটি। আর তাই বিশেষভাবে তৈরি ক্ষতিকর ফাইল আইফোনে চালু করলেই যন্ত্রে অননুমোদিত কোড চালানোর সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা।

.

অ্যাপলের তথ্যমতে, নিরাপত্তাত্রুটিটি কাজে লাগিয়ে ইতিমধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর মডেলে থাকা নিরাপত্তাত্রুটিটি আপাতদৃষ্টিতে সাধারণ মনে হওয়া কোডযুক্ত ফাইলের মাধ্যমে ব্যবহার করা সম্ভব।

.

সমস্যা সমাধানের জন্য আইওএস ১৮.৭.১১ নামের নতুন সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।নতুন সংস্করণটিতে আরও একটি ত্রুটি সংশোধন করা হয়েছে, যার মাধ্যমে কোনো ক্ষতিকর অ্যাপ অনুমতি ছাড়াই ক্যামেরা চালু বা বন্ধ করতে পারত। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর মডেল ব্যবহারকারীদের নতুন সংস্করণটি দ্রুত ডাউনলোড করতে হবে।

সূত্র: ডেইলি মেইল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল

আপডেট সময় : ০৭:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬