ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত হবে আগামীকাল। দিনব্যাপী আয়োজনে ১০ টি ফ্রি টেস্টসহ মোট ১১টি সেবা পাবেন শিক্ষার্থীরা।

আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসাসেবা কার্যক্রম চলবে।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা সিটি সাউথ শাখার সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আয়োজকরা জানান, আমাদের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা।

জানা যায়, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হবে। ফ্রি টেস্টের আওতায় থাকছে— Hb%, RBS, HbA1c, TSH, Vit-D, CRP, Troponin-I, Urine Strip Test, ECG এবং USG। এছাড়াও রোগীদের জন্য ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

এ ছাড়া কর্মসূচিতে মেডিসিন, অর্থোপেডিকস, জেনারেল সার্জারি, চক্ষু, গাইনি ও প্রসূতি, মানসিক রোগ, চর্মরোগ, হৃদরোগ, নাক-কান-গলা (ইএনটি), বক্ষব্যাধি ও ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করবেন।

মেডিকেল ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার কথা বিবেচনা করে আমারা এই উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমান সময়ে চিকিৎসার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে অনেক শিক্ষার্থীই ছোটখাটো শারীরিক সমস্যাকে অবহেলা করে, যা পরবর্তীতে বড় আকার ধারণ করে। আমরা চাই একদিনের জন্য হলেও জবি পরিবারের প্রত্যেকে যেন কোনো ধরনের আর্থিক চিন্তা ছাড়াই ক্যাম্পাসের ভেতরেই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে মানসম্মত চিকিৎসাসেবা ও সঠিক পরামর্শ পেতে পারেন।

এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম বারের মতো প্যাথলজি সুবিধাসহ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। আমরা ভবিষ্যতে এটার ধারাবাহিকতা রক্ষা করতে চাই। শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে এই ধরনের আয়োজন করার জোর প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের উচিত মেডিকেল সেন্টার থেকে এ ধরনের প্যাথলজি সুবিধাসহ চিকিৎসা সেবা প্রদান করা। আমরা এটার জোর দাবি জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা এখনো বাস্তবায়ন করতে পারেনি। ফলে আমাদের জায়গা থেকে এ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা রক্ষা করা হবে জানান তিনি।

এ ছাড়া সার্বিক সহযোগিতার জন্য ন্যাশনাল ডক্টরস ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জবিতে জকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল

আপডেট সময় : ১২:০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬