ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বেরোবিতে ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ঘিরে উত্তেজনা

রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ১১:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

শুক্রবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদলের একটি অংশ উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। একই সময়ে উপাচার্যের পক্ষে ছাত্রদলের আরেকটি অংশ পৃথক সংবাদ সম্মেলন করে অবস্থান নেয়।

সংবাদ সম্মেলন চলাকালে প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুমতির বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সম্মেলনের আয়োজক পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়ামকে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রিফাত রাফি বলেন, সিয়াম বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

এ বিষয়ে প্রক্টর ফেরদৌস রহমান বলেন, এক সাবেক শিক্ষার্থীর উপস্থিতিকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বেরোবিতে ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ঘিরে উত্তেজনা

আপডেট সময় : ১১:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬