ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ফোন নম্বর ও ফেসবুক আইডি না দেওয়ায় সুন্দরগঞ্জে নারী শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের ফোন নম্বর ও ফেসবুক আইডি না পেয়ে ছাত্রীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোষীদের বিচার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

‎সোমবার (১৩ এপ্রিল) দুপরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ডাক বাংলো মোড়ে শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুলের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ওই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-কর্মচারী ও ভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষামূলক মেলায় অংশ গ্রহণ করছে গিয়ে নারী শিক্ষার্থীদের উপর এমন ন্যাক্কারজনক হামলার শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক ঘটনা। মেয়েরা ফোন নাম্বার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি দিতে অস্বীকৃতি জানানোয় তাদের ওপর হামলা এমন হামলা চালানো হয়েছে। যা নারীর নিরাপত্তা ও মর্যাদার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনা সমাজে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বেড়ে যেতে পারে। তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারেরও দাবি জানান।

‎মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ছামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম, পরিচালক নুর এ আলম, আমানুল্লাহ আমান ও আহত শিক্ষার্থী আলফি আক্তার প্রমূখ।

‎উল্লেখ্য, গত ১২ এপ্রিল সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল। মেলায় অংশগ্রহণ করে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কিন্তু মেলা চলাকালে বামনডাঙ্গা শিশু নিকেতনের কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে সরকারী বয়েজ স্কুলের কয়েকজন শিক্ষার্থী ফোন নম্বর ও ফেসবুক আইডি চাইলে শিক্ষার্থীরা তা দিতে অস্বীকৃতি জানায়। এজন্য সমাপনী অনুষ্ঠান শেষে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফোন নম্বর ও ফেসবুক আইডি না দেওয়ায় সুন্দরগঞ্জে নারী শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬