ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

জব্দ করা ২১ হাজার সিএফটি বালু লুটের ঘটনায় মামলা, গ্রেফতার ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে জব্দ করা প্রায় ২১ হাজার সিএফটি বালু লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার এজাহারভূক্ত আসামি মো. নুরনবী মিয়া ওরফে নয়নকে (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নুরনবী মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

এর আগে, রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া (কন্নাবাড়ি চরঘাট) এলাকায় ঘাঘট নদী থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গত ১৪ মার্চ সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীন অভিযান চালিয়ে প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করেন। পরে তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

তবে অভিযোগ রয়েছে, জব্দকৃত বালুর বড় অংশ রাতের আঁধারে ট্রাক্টরের মাধ্যমে সরিয়ে নেয় একটি প্রভাবশালী চক্র। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে, রোববার দুপুরে নিলামের জন্য উপজেলা প্রশাসনের প্রতিনিধিদল ঘটনাস্থলে গেলে দেখা যায়, অধিকাংশ বালু আগেই উধাও হয়ে গেছে। পরে নিলাম কার্যক্রম স্থগিত করা হয়।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ‘উপজেলা প্রশাসন জব্দ করা বালু আমার জিম্মায় রেখেছিল। নিলামের জন্য ঘটনাস্থলে গিয়ে দেখি বালু লুট হয়ে গেছে। পরে নিলাম স্থগিত করা হয়। এরপর ঘটনাস্থল থেকে চলে আসার পর আবারও একই চক্র বালু লুটে নেয়। পরে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পর অভিযান চালিয়ে একটি ট্রাক্টরসহ চালককে আটক করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি মামলা দায়ের করেছি।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, জব্দ করা ২১ সিএফটি বালু লুটের ঘটনায় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনায় এজাহারভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জব্দ করা ২১ হাজার সিএফটি বালু লুটের ঘটনায় মামলা, গ্রেফতার ১

আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬