ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গোপালগঞ্জ কাশিয়ানী পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগত অর্থ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 শনিবার (১১ এপ্রিল) রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশের একটি দল রাতইল গ্রামের শেখ শহিদুল ইসলাম আকাশের নিজ বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে তার বসত ঘর তল্লাশি করে উদ্ধার করা হয়ইয়াবা প্রায় দশ হাজার পিস, গাঁজা ২ কেজি এবং নগদ টাকা ৪ লক্ষ ২৭ হাজার টাকা।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আকাশ ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে গোপালগঞ্জ জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোপালগঞ্জ কাশিয়ানী পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগত অর্থ উদ্ধার

আপডেট সময় : ০৯:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬