ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

শ্রীপুরে ‘চাপাই-কোপাই’ মরিচ চাষে নতুন সম্ভাবনা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে ইন্দোনেশিয়ান জাতের ‘চাপাই-কোপাই’ মরিচ চাষ করে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন এক চীনা উদ্যোক্তা। উচ্চ ফলন, আকর্ষণীয় আকার ও বাজারে চাহিদা থাকায় এ মরিচকে সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্টরা।

উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামে প্রায় এক একর জমিতে পরীক্ষামূলকভাবে এ মরিচের চাষ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, সর্বোচ্চ প্রায় দুই ফুট উচ্চতার গাছে ১২ থেকে ১৪ ইঞ্চি লম্বা মরিচ ঝুলছে। প্রতিটি গাছে ৩০ থেকে ৫০টি পর্যন্ত মরিচ ধরেছে। অধিক ফলনের কারণে গাছগুলো যাতে ভেঙে না পড়ে, সেজন্য খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

উদ্যোক্তা চীনা নাগরিক ছেন জিয়েন গাও জানান, ‘চাপাই-কোপাই’ মরিচ ইন্দোনেশিয়ায় ব্যাপক জনপ্রিয় এবং চায়নিজ রেস্তোরাঁগুলোতে এর চাহিদা বেশি। মূলত নিজের রেস্তোরাঁর চাহিদা পূরণের লক্ষ্যেই তিনি এ মরিচ চাষ শুরু করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। এখানে শাকসবজি চাষ করে আমরা ভালো ফলন পাচ্ছি। আপাতত পরীক্ষামূলকভাবে শুরু করেছি, ভবিষ্যতে বড় পরিসরে চাষের পরিকল্পনা রয়েছে।’

মরিচ ক্ষেতের শ্রমিক আরিফ হোসেন বলেন, অল্প জমিতেই দুই থেকে আড়াই মণ পর্যন্ত মরিচ পাওয়া যাচ্ছে। প্রতিদিন অনেক মানুষ এই ক্ষেত দেখতে আসছেন, যা নতুন ধরনের আগ্রহ সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা ও আব্দুল কাদির প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন বলেন, এ ধরনের ভিন্নধর্মী চাষাবাদ এলাকায় নতুন সম্ভাবনা তৈরি করছে এবং কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে।

জমির মালিক আতিকুর রহমান প্রধান জানান, তিনি এক একর জমি লিজ দিয়েছেন এবং সফলতা পাওয়ায় উদ্যোক্তা আরও জমি লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, ‘চাপাই-কোপাই’ মরিচ দেখতে ক্যাপসিকামের মতো হলেও এর ঝাল অনেক বেশি। চায়নিজ রেস্তোরাঁগুলোতে এর চাহিদা থাকায় এটি লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের মাটিতে এ মরিচের ভালো উৎপাদন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সঠিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ মরিচ দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শ্রীপুরে ‘চাপাই-কোপাই’ মরিচ চাষে নতুন সম্ভাবনা

আপডেট সময় : ০৮:০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬