ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু আজ

বিনোদন ডেস্ক 
  • আপডেট সময় : ০৩:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। সাত শতাধিক শিল্পীর অংশগ্রহণে পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।

অন্যান্য আয়োজনের পাশাপাশি সম্মেলনের দুই দিনের সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গীতি-আলেখ্য, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনায়।

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক লিলি ইসলাম জানান, এবারের সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশগ্রহণ করবেন। সম্মেলনের উদ্বোধন করবেন প্রাবন্ধিক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার।

এ বছর গুণী-সম্মাননা হিসেবে ‘রবীন্দ্রপদক’ প্রদান করা হবে অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে।

সকাল ১০টায় বোধন সংগীত ‘আমি মারের সাগর পাড়ি দেব’ পরিবেশনের মাধ্যমে মূল আয়োজনের সূচনা হবে। সকাল ১০টা ৪০ মিনিটে কিশোর ও সাধারণ বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুটি মঞ্চে একযোগে। এর আগে ঢাকায় বাছাইপর্বে প্রায় চার শতাধিক প্রতিযোগী অংশ নেন।

দুদিনের আয়োজনের প্রথম দিন আজ সন্ধ্যায় থাকছে নজরুলসংগীতের বিশেষ পর্ব। দ্বিতীয় দিন শনিবার বেলা সাড়ে ১১টায় ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বর্তমানে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ নামে কার্যক্রম পরিচালনা করছে। দেশজুড়ে এর ৮০টির বেশি শাখার মাধ্যমে রবীন্দ্রসংগীত চর্চা ও সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রেখে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু আজ

আপডেট সময় : ০৩:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬