সদরপুরে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযান চলাকালে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আবাদি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
























