ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হাম ও রুবেলার প্রকোপ বৃদ্ধি: ১ শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো
  • আপডেট সময় : ১০:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে হাম আক্রান্ত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এটি সিলেটে হাম আক্রান্ত প্রথম শিশুর মৃত্যু হিসেবে নথিভুক্ত হলো।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দু’দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। এ পর্যন্ত ৩৭ জন রোগীর হাম সনাক্ত করা হয়েছে।

ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য ১০ শয্যার আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, জ্বর, কাশি, সর্দি ও চাকা উঠার মতো উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছেন। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

তিনি আরও সতর্ক করেছেন, হামের ঝুঁকি কমাতে সচেতনতা অপরিহার্য। জ্বর বা চাকা ওঠার সঙ্গে সঙ্গে হাসপাতালে আসতে হবে। আক্রান্তদের পর্যাপ্ত তরল খাবার খাওয়াতে হবে এবং ছায়া ও ঠান্ডা জায়গায় রাখা জরুরি। দুই বছর বয়সী শিশুদের জন্য হাসপাতালে ও কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিলেটে হাম ও রুবেলার প্রকোপ বৃদ্ধি: ১ শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬