ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাব-৯ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে শাহজাহানপুর ইউনিয়নের আমতলী যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করে র‍্যাবের সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা গাঁজা রাখার কথা স্বীকার করলে তল্লাশি চালিয়ে ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো স্কচটেপযুক্ত অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার কালীসিড়ি গ্রামের মৃত মধু মিয়ার ছেলে মো. বারেক আলী (৩৩) এবং চাঁনপুর গ্রামের মৃত ধর্ম বাড়াইক-এর ছেলে দুলাল বাড়াইক (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের জন্য মজুদ রেখেছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬