ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ঘুষের টাকা না পেয়ে ইউপি সদস্যকে পেটালেন মুকসুদপুরের পি আই ও

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ সদস্যের কাছ থেকে নগদ বিশ হাজার টাকা ঘুষ নিয়ে ও কাজ না করে আরো টাকা দাবি করেছেন মুকসুদপুরের পিআইও। (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) পুনরায় টাকা দিতে স্বীকৃতি জানালে ঐ ইউপি সদস্যকে মারধর করেছেন পিআইও।

জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন মোল্লা  বৃহস্পতিবার দুপুরে একটি সড়ক নির্মাণ প্রকল্পের বিল  সংক্রান্ত কাজ নিয়ে অফিসে গেলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার তার কাছে ঘুষের টাকা দাবি করেন।টাকা দিতে অস্বীকৃতি জানালে পিআইও রেগে গিয়ে প্রকাশ্যে ওই ইউপি সদস্যকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। তিনি ওই ইউপি সদস্যের শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে এবং মারধর করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এসে পিআইওকে নিবৃত্ত করতে সক্ষম হন।

এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোবিন্দপুর ইউনিয়নের ভুক্তভোগী ঐ ইউপি সদস্য বলেন, আমি প্রকল্পের আওতায় একটি কাজের বিল তুলতে গেলে তিনি প্রথমে ২০,০০০/- (বিশ হাজার টাকা) দাবী করেন।  আমি সঠিকভাবে কাজ করেও পিআইও কে টাকা দেই।  কিন্তু তিনি বিল পাস না করে আমার নিকট ফের টাকা দাবী করলে আমি তাতে অস্বীকৃতি জানাই। এতে পিআইও সাহেব উত্তেজিত হয়ে আমাকে এভাবে অপমানন করেন। মারপিট করবেন তা ভাবতে পারি নাই। জনসেবা করার জন্য আত্মনিয়োগ করে এ কেমন প্রতিদান পেলাম বৃদ্ধ বয়সেই। ইউএনও সাহেব কি বিচার করেন সে অপেক্ষায় আছি।

এ ব্যাপারে জানার জন্য মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোপালগঞ্জে ঘুষের টাকা না পেয়ে ইউপি সদস্যকে পেটালেন মুকসুদপুরের পি আই ও

আপডেট সময় : ০৭:৫০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬