ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট পশ্চিম পাড় এলাকা থেকে পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সালাম ছোটনকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানা গেছে।

ভুক্তভোগী আবদুস সালাম ছোটন জানান, ঘটনার চারদিন আগে নগরের বায়েজিদ থানা এলাকার এক ব্যক্তি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তাকে অপহরণের হুমকি দেয়। এর পরই পরিকল্পিতভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে প্রায় ১৫ জন মিলে তাকে মারধর করে। হামলাকারীদের অন্তত আটজনের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও তিনি দাবি করেন।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

বোয়ালখালী উপজেলা যুবদল নেতা সিদ্দিক আজাদ রিহাদ বলেন, কালুরঘাট এলাকা থেকে ছোটনকে তুলে নিয়ে বড়দিঘীর পাড়ের একটি গ্যারেজে নেওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ছোটনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ

আপডেট সময় : ০৫:০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬