ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র এইচএসসিতে কমেছে জিপিএ-৫ এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে

হাতিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্রের মৃত্যু 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ১৩ বছর বয়সী অনির্বাণ (স্বর্ণ) নামে ৭ম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাতিয়া উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এফএম আরিফ তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অনির্বাণ হাতিয়া উপজেলা আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। তার পিতা সুব্রত দাস রাজশাহী জেলার আরালি গ্রামের বাসিন্দা এবং মাতা অনুপমা হাওলাদার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুপমা হাওলাদার বর্তমানে নোয়াখালী জেলা সদরে পিটিআই প্রশিক্ষণে থাকায় অনির্বাণ তার নানির কাছে থেকে পড়াশোনা করছিল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

নিহতের নানি মিনু রাণী হালদার হাসপাতালের মেঝেতে বিলাপ করে বলেন, “দুপুরে গোসল করতে গিয়ে আমার নাতি আর ফিরে আসেনি।”

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হারুন অর রশীদ জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা পুকুর থেকে অনির্বাণকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন সাপেক্ষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্রের মৃত্যু 

আপডেট সময় : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬