ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র এইচএসসিতে কমেছে জিপিএ-৫ এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে

সুন্দরগঞ্জে বামনডাঙ্গা বিল পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৮:১১:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ‘বামনডাঙ্গা বিল’ পরিদর্শন করেছেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও যুগ্মসচিব মো. আশরাফুল ইসলাম।

শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি এই বিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে সুন্দরগঞ্জ মৎস্য সমবায় সমিতি লিমিটেডের সদস্য, সরোবর মৎস্য খামারের প্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ এবং অন্যান্য মৎস্য সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিলের পাড়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম বলেন, ‘জলমহাল ইজারার বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে ৩টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে মাত্র একটি। কেন অধিকসংখ্যক দরপত্র জমা পড়েনি, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন করতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘সরোবর মৎস্য খামারের বর্তমান মেয়াদ আগামী ৩০ চৈত্র শেষ হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে জলাশয়ে থাকা মাছ উত্তোলনসহ বিভিন্ন উপকরণ অপসারণ করতে হবে।’

ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে বামনডাঙ্গা বিল পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৮:১১:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬