ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র এইচএসসিতে কমেছে জিপিএ-৫ এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে

শিক্ষাবান্ধব পিরোজপুর গড়তে শিক্ষক সমাজের সহযোগিতা কামনা অধ্যক্ষ আলমগীর হোসেনের

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট জেলা শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​শিক্ষক-কর্মচারী ঐক্য জোট পিরোজপুর জেলা শাখার সভাপতি গাজী মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার আপ্রাণ চেষ্টা করব। পিরোজপুর জেলার সার্বিক উন্নয়নে আমি শিক্ষক সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।” তিনি আরও বলেন, চাকরি জাতীয়করণের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে এবং জেলা পরিষদের সকল সেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হবে।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ এনায়েত কবির খান, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ এবং নেছারাবাদ উপজেলার সভাপতি মোঃ মাইনুল হোসেন। এছাড়াও নাজিরপুর উপজেলার সভাপতি মোঃ ইউনুছ আলী ও জিয়ানগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

‎​বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের এই নিয়োগ জেলার শিক্ষাঙ্গন ও স্থানীয় উন্নয়নের জন্য অত্যন্ত গৌরবের। দীর্ঘ সময় ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার যে ভূমিকা, তা জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করবে। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শিক্ষাবান্ধব পিরোজপুর গড়তে শিক্ষক সমাজের সহযোগিতা কামনা অধ্যক্ষ আলমগীর হোসেনের

আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬