ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডোমারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৪ পরিবার সর্বস্বান্ত, ঘটনাস্থল পরিদর্শনে এমপি আব্দুস সাত্তার

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের শাহারুদ্দীন পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যুতের লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অগ্নিকাণ্ডের পরপরই ডোমার উপজেলা জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায়। একইদিন রাত ১০টার দিকে সংসদ সদস্য আব্দুস সাত্তার দলের পক্ষ থেকে ১৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন, আফিজ উদ্দীনের তিন ছেলে ইসমাইল হোসেন, রেজারুল ইসলাম ও আজিজুল ইসলাম; ইসমাইল হোসেনের দুই ছেলে নজরুল ইসলাম ও মজিদুল ইসলাম; মফিজ উদ্দীনের ছেলে ইসহাক আলী; আব্দুল হকের ছেলে মনজুর আলী ও মেয়ে আছিমা বেগম; মৃত বাবু পাগলার ছেলে আশিকুল ইসলাম; ইসহাক আলীর তিন ছেলে স্বপন, রিপন ও আব্দুর রউফ; এছাড়া আজিজুল ইসলামের ছেলে সামিনুর এবং আখতারুলের ছেলে জামিরুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডোমারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৪ পরিবার সর্বস্বান্ত, ঘটনাস্থল পরিদর্শনে এমপি আব্দুস সাত্তার

আপডেট সময় : ০২:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬