ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন শুটিংয়ে ভূতের মুখোমুখি, হ্যালোইনে জানুন ভয়ংকর অভিজ্ঞতার গল্প

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার

যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব দ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বেনাপোল পোর্ট থানার আওতাধীন বড় আঁচড়া গ্রামের একটি পাকা সড়ক থেকে এসব বিষ্ফোরক উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৪০০ গ্রাম বিষ্ফোরক পাউডার এবং আরও ১ কেজি ৪০০ গ্রাম পটাশ উদ্ধার করে।

উদ্ধারকৃত বিষ্ফোরক দ্রব্যগুলো বেনাপোল পোর্ট থানা-তে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে এসব বিস্ফোরক আনা হচ্ছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সেগুলো ফেলে পালিয়ে যায়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার

আপডেট সময় : ১২:০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬