ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

কৃষিতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি উৎপাদন সচল রাখতে চাষিদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর ফরিদপুর রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পাট, ধান ও ভুট্টা চাষাবাদ নির্বিঘ্ন রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ‘চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ পায়, সে ব্যাপারে সরকার তৎপর রয়েছে।’

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে। তবে এখন পর্যন্ত সরকার দেশে তেলের দাম বৃদ্ধি করেনি।

তিনি আরও বলেন, গরম মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসনকে জ্বালানি তেলের বাজার নিয়মিত ও কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেন।

নদীভাঙন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুর অঞ্চলে ভাঙন রোধে সরকার ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেবে, যাতে মানুষের জানমাল ও সম্পদ রক্ষা করা যায়। পাশাপাশি সরকারের সব কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, পাউবোর প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান মাহমুদ, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কৃষিতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬