ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাখাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে।

তিনি আরও জানান, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আগামী ১৮০ দিনের মধ্যে ৯ হাজার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককে ট্যাব দেওয়া হবে। পাশাপাশি ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালীয় ও জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

আপডেট সময় : ১১:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬