২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার
- আপডেট সময় : ১১:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাখাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে।
তিনি আরও জানান, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আগামী ১৮০ দিনের মধ্যে ৯ হাজার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককে ট্যাব দেওয়া হবে। পাশাপাশি ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালীয় ও জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী।


























