ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট ও হলুদ বীজ বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে পাট ও হলুদ বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসার অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান, এসএম আসিফ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক।পরে অতিথিগণ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার ৬০০ জন কৃষকের মধ্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে ১ কেজি পাট বীজ ও ১০ কেজি সার। এছাড়া ১০ জন কৃষকের মধ্যে হলুদ বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেককে দেওয়া হয়েছে ১০০ কেজি হলুদ বীজ এবং ১০ কেজি সার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির বলেন, ‘এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আশা করি, বিতরণকৃত বীজ ব্যবহার করে কৃষকরা ভালো ফসল উৎপাদন করতে পারবেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে তাদের উৎপাদন দক্ষতাও বৃদ্ধি পাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট ও হলুদ বীজ বিতরণ

আপডেট সময় : ০৯:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬