ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র এইচএসসিতে কমেছে জিপিএ-৫ এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে

সাঘাটায় ভিক্ষুক পুনর্বাসনে অটোভ্যান বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে দুই উপকারভোগীর হাতে অটোভ্যান বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সাঘাটা উপজেলা সমাজসেবা কার্যালয় এই সহায়তা প্রদান করে। সুবিধাভোগীরা হলেন সোনাভান ও শুকুর আলী।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর আনুষ্ঠানিকভাবে অটোভ্যানগুলো উপকারভোগীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলমসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশিক্ষণ, মূলধন সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

সংশ্লিষ্টরা জানান, অটোভ্যানসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে উপকারভোগীদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করে ভিক্ষাবৃত্তিমুক্ত, স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাঘাটায় ভিক্ষুক পুনর্বাসনে অটোভ্যান বিতরণ

আপডেট সময় : ১১:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬