ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন শুটিংয়ে ভূতের মুখোমুখি, হ্যালোইনে জানুন ভয়ংকর অভিজ্ঞতার গল্প

পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে,‎পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২০৩০ মেয়াদে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে বেকুটিয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই কর্মসূচির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির,সড়ক ও জনপদ বিভাগ পিরোজপুর এর উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলিম রাজু, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম,জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু,পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম,পিরোজপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর সহ বিভিন্ন সরকারি দপ্তর রাজনৈতিক ব্যক্তি,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ তার বক্তব্যে বলেন, “উন্নয়নমূলক কাজ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই সম্পদগুলো রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকারি কাজে কোনো গাফিলতি হচ্ছে কি না, তা তদারকি করতে আমি সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

‎পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটি খালের পাড়ে ও রাস্তায় ব্যাপক বৃক্ষরোপণ করেছিলেন, যার সুফল জনগণ আজও ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই মেগা প্রকল্পের মাধ্যমে আমরা দেশের কাঠের অভাব দূর করব এবং পরিবেশ রক্ষা করব।”

‎সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলিম রাজু প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, “আগামী ৫ বছরে জেলার ৩০০ কিলোমিটার মহাসড়কের উভয় পাশে মোট ১০ হাজার ফলজ ও ভেষজ চারা রোপণ করা হবে। প্রতি বছর পর্যায়ক্রমে ২ হাজার করে চারা লাগানো হবে এবং প্রতিটি চারার সুরক্ষা নিশ্চিত করতে আমাদের একটি বিশেষ মনিটরিং টিম নিয়মিত কাজ করবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু

আপডেট সময় : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬