ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন শুটিংয়ে ভূতের মুখোমুখি, হ্যালোইনে জানুন ভয়ংকর অভিজ্ঞতার গল্প

গোপালগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) সকালে জেলা সড়ক বিভাগের অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকুল গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন গোপালগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই মহতী ও বৃহৎ উদ্যোগ সফল করতে তিনি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

কর্মসূচিতে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ কদম গাছের চারা রোপণ করেন। এছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) মো. সাদেকুল ইসলাম কামিনী গাছ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান রাধাচূড়া এবং নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম কাঠগোলাপের চারা রোপণ করে এই সবুজায়ন কার্যক্রমে অংশ নেন।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং রোপিত চারাগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে এই কর্মসূচিকে সফল করা সম্ভব। তারা পরিবেশ সংরক্ষণে রোপিত প্রতিটি গাছের যথাযথ যত্ন নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে বনায়ন ও সবুজায়ন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোপালগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

আপডেট সময় : ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬