ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলার শালহাটিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ নীলফামারীর ডিমলা উপজেলার শালহাটি এলাকায় অবস্থিত শালহাটি দ্বিমুখী ও শালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ভোরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সবাই শহিদ মিনারে উপস্থিত হয়ে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীদের মাঝে দেশাত্মবোধক চেতনা জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার চেতনা আরও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডিমলার শালহাটিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৪:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬